ইংলিশদের বিদায়, আফগান ক্রিকেটারদের দুর্দান্ত জয়!

আইসিসি টুর্নামেন্ট আসলেই সকলে আফগানদের দিকে চেয়ে থাকে; কখন, কাদের হারিয়ে দেয়। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানরা সবাইকে চমকে দিচ্ছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) আফগানিস্তান আবারও হারিয়েছে ইংল্যান্ডকে। যা দেখে মুগ্ধ পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। লাহোরে বুধবার ইংল্যান্ডকে রুদ্ধশ্বাস ম্যাচে হারায় আফগানিস্তান। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৩২৫ রান করে আফগানরা। জবাবে সবকটি উইকেট হারিয়ে ইংলিশরা থামে ৩১৭ রানে। তাতে ৮ রানে জয় পেয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনও টিকে রইল আফগানরা। ফেসবুকে এক ভিডিও প্রকাশ করে শোয়েব আখতার সেখানে ক্যাপশনে লিখেছেন, ‘আফগানিস্তানের জন্য বড় ও স্মরণীয় জয়। হৃদয়ই জিতে নিল তারা।’ ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল আফগানিস্তান। লাহোরে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আফগানরা। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অজিদের হারিয়েছিল আফগানিস্তান। পরবর্তীতে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছিল তারা। ইংলিশ পরীক্ষা কিছুটা জটিল হলেও তাতে ভালোভাবেই পাস করেছে আফগান ক্রিকেটাররা। কেউ কেউ তো ব্যাটে বলে লেটার মার্কও তুলে নিয়েছেন। তাদের পাসের ফলে খোদ ইংলিশরাই ফেল করে বাড়ির পথ ধরছে। টানা দুই হারে তাদের এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শেষ। যা আছে তা কেবল আনুষ্ঠানিকতা। প্রথম পাওয়ার প্লেতে ৩ উইকেট হারানোর পরও আফগান ব্যাটার ইব্রাহিম জাদরানের চ্যাম্পিয়ন্স ট্রফির রেকর্ড ১৭৭ রানের ইনিংসে আফগানিস্তান করেছিলো ৩২৫ রান। জবাবে জো রুটের দারুণ সেঞ্চুরির পরও এক বল বাকি থাকতে ৩১৭ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ফলে ৮ রানে জিতে আফগানরা টিকে থাকল চ্যাম্পিয়নস ট্রফিতে। অন্যদিকে পরপর দুই হারে এবারের চ্যাম্পিয়নস ট্রফি শেষ হয়ে গেল অন্যতম ফেবারিট ইংল্যান্ডের। আফগানিস্তানকে স্বপ্ন দেখানোর শুরুটা করেন জাদরান। ১৪৬ বলে ১৭৭ রানের অসাধারণ ইনিংস তার। চার দিন আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডেরই বেন ডাকেটের ১৬৫ রানের রেকর্ড ভেঙে ছাড়িয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরের নতুন রেকর্ড গড়েন আফগান এই ওপেনার। ইংলিশদের বিপক্ষে আফগানিস্তানের টানা দ্বিতীয় জয় এটি। দুই দলের আগের দেখায় ২০২৩ বিশ্বকাপে দিল্লিতে ৬৯ রানের অবিস্মরণীয় জয় পেয়েছিল তারা। এই সংস্করণে দুই দলের চারবারের দেখায় প্রথম দুটিতে ইংল্যান্ডের জয়ের পর দুটি জিতল আফগানরা। আইসিসি টুর্নামেন্ট আসলেই সকলে আফগানদের দিকে চেয়ে থাকে; কখন, কাদের হারিয়ে দেয়। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানরা সবাইকে চমকে দিচ্ছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) আফগানিস্তান আবারও হারিয়েছে ইংল্যান্ডকে। যা দেখে মুগ্ধ পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। লাহোরে বুধবার ইংল্যান্ডকে রুদ্ধশ্বাস ম্যাচে হারায় আফগানিস্তান। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৩২৫ রান করে আফগানরা। জবাবে সবকটি উইকেট হারিয়ে ইংলিশরা থামে ৩১৭ রানে। তাতে ৮ রানে জয় পেয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনও টিকে রইল আফগানরা। ফেসবুকে এক ভিডিও প্রকাশ করে শোয়েব আখতার সেখানে ক্যাপশনে লিখেছেন, ‘আফগানিস্তানের জন্য বড় ও স্মরণীয় জয়। হৃদয়ই জিতে নিল তারা।’ ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল আফগানিস্তান। লাহোরে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আফগানরা। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অজিদের হারিয়েছিল আফগানিস্তান। পরবর্তীতে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছিল তারা। 



Post a Comment

Previous Post Next Post

Social

আরও পড়ুন