সাকিব বিহীন খেলা 22 গজ সত্যি মিস করবে আপনাকে। সাকিব আল হাসানের টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা: মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট ম্যাচ

সাকিব আল হাসান তার টেস্ট এবং টি-টোয়েন্টি ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে আসন্ন টেস্টটি হবে তার শেষ টেস্ট ম্যাচ। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

তিনি জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপেই তিনি তার শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলেছেন। ওয়ানডে ক্যারিয়ারও দীর্ঘায়িত করতে চান না সাকিব। আগামী বছর পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে ক্রিকেট থেকেও অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

সাকিব বলেন, "আমার মনে হয় টি-টোয়েন্টিতে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি। মিরপুর টেস্টে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট।"

চলতি বছরের জুন মাসে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে সুপার এইটে সাকিব তার শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সে ম্যাচে ব্যাট হাতে প্রথম বলেই আউট হন এবং বল হাতে ১৯ রান দিয়ে কোনো উইকেট পাননি।

আগামী মাসে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ সফরে আসবে এবং তারা টাইগারদের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুটি টেস্ট খেলবে। সেই সিরিজের পরেই সাকিবকে আর টেস্ট ক্রিকেটে দেখা যাবে না। টেস্ট ক্রিকেটে গত দুই বছরে তিনি মাত্র ৭টি টেস্ট খেলেছেন, যেখানে ব্যাট হাতে ৩৪৯ রান এবং বল হাতে ১৭টি উইকেট শিকার করেছেন।

সাকিবের টেস্ট অভিষেক হয় ২০০৭ সালে ভারতের বিপক্ষে চট্টগ্রামে। এখন পর্যন্ত ৭০টি টেস্টে তিনি ৪৬০০ রান করেছেন, যার মধ্যে রয়েছে ৫টি সেঞ্চুরি। বল হাতে তিনি ২৪২ উইকেট শিকার করেছেন, ইনিংসে ৫ উইকেট ১৯ বার এবং ম্যাচে ১০ উইকেট ২ বার শিকার করেছেন। তার সামনে সুযোগ রয়েছে ৪ হাজার রান এবং ২৫০ উইকেটের ডাবলস অর্জনের।

২০০৬ সালে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক ঘটে সাকিবের। ১২৯টি টি-টোয়েন্টি ম্যাচে তিনি ২৫৫১ রান এবং ১৪৯ উইকেট শিকার করেছেন। তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি।

Post a Comment

Previous Post Next Post

Social

আরও পড়ুন