বেসরকারি সংস্থা ব্যুরো বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 'অডিটর' পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন, আবেদনের শেষ তারিখ ২০ অক্টোবর।
প্রতিষ্ঠানের নাম: ব্যুরো বাংলাদেশ
পদের নাম: অডিটর
পদের সংখ্যা: উল্লেখ নেই
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/স্নাতক ও এমবিএ/স্নাতকোত্তর (অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ব্যাংকিং, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যাংকিং ও ইনস্যুরেন্স, আন্তর্জাতিক ব্যবসা)। সিএ ফার্ম থেকে (সিএ-সিসি) সার্টিফিকেট বাধ্যতামূলক।
অভিজ্ঞতা ও দক্ষতা: কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে আর্থিক বিবরণী বিশ্লেষণ ও অর্থ ব্যবস্থাপনায় সুস্পষ্ট ধারণা থাকতে হবে। রিপোর্ট লেখার ও বিশ্লেষণের দক্ষতা থাকতে হবে।
আবেদনের বয়সসীমা: নির্ধারিত নেই
কর্মস্থল: ব্যুরো বাংলাদেশের যেকোনো আঞ্চলিক নিরীক্ষা কার্যালয়
বেতন: ৪৫,০০০ টাকা। এ বেতন শিক্ষানবিশকালের জন্য প্রযোজ্য। চাকরি স্থায়ীকরণের পর প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বেতন ও ভাতা প্রদান করা হবে।
অন্যান্য সুযোগ–সুবিধা: স্থায়ীকরণের পর ২টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি সহ অন্যান্য সুবিধা পাওয়া যাবে।
*আগ্রহী প্রার্থীরা চাকরির বিস্তারিত তথ্য এবং আবেদন পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন।

Post a Comment