২৫ হাজার বর্গফুটের পর্দায় দেখানো হবে মেসিদের প্লে-অফের ম্যাচ

 


ম্যাচটি হওয়ার কথা ছিল স্থানীয় সময় ২৬ অক্টোবর, শনিবার। তবে লিওনেল মেসির মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফে প্রথম ম্যাচটি যাতে মায়ামি-ফ্লোরিডার অন্য ক্রীড়া সূচির সঙ্গে সংঘর্ষ না হয়, সে জন্য এটি এক দিন আগেই, নিউইয়র্কের সময় ২৫ অক্টোবর, আয়োজন করা হচ্ছে।

শুধু সূচি বদলেই থেমে থাকেনি এমএলএস। মেসির প্লে-অফ অভিষেক যাতে সাধারণ মানুষ বেশি করে উপভোগ করতে পারে, তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিউইয়র্কের টাইমস স্কয়ারে ২৫ হাজার বর্গফুটের বিশাল স্ক্রিনে দেখানো হবে মেসির ইন্টার মায়ামির প্লে-অফ ম্যাচটি।

গত বুধবার কলম্বাসকে ৩-২ গোলে হারিয়ে নিয়মিত মৌসুমের সেরা দল হিসেবে এমএলএসের সাপোর্টার্স শিল্ড জয় করেছে মায়ামি। এমএলএসের দুই কনফারেন্স মিলিয়ে এক নম্বর দল হওয়ায় তারা একটি বিশেষ সুবিধা পাচ্ছে। মায়ামি তাদের সব প্লে-অফ ম্যাচই নিজেদের মাঠে খেলবে। এমনকি ৭ ডিসেম্বর যদি এমএলএস কাপের ফাইনালে ওঠে, তবে সেটিও তারা খেলবে ফোর্ট লডারডেলে।

নিজেদের মাঠে খেলার সুবিধা নিয়ে মেসি বলেন, ‘যেহেতু আমরা সব ম্যাচই ঘরের মাঠে খেলব, এটি আমাদের জন্য ভালো সুবিধা। আমি মনে করি, আমরা নিজেদের মাঠে খুব শক্তিশালী... আমি বিশ্বাস করি যে ঘরের মাঠ আমাদের বড় সুবিধা দেবে। এখন আমাদের কাজ হলো নিজেদের প্রমাণ করা।’


Post a Comment

Previous Post Next Post

Social

আরও পড়ুন