আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন লাখের বেশি, সপ্তাহে দুই দিন ছুটি

 

 

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইনটিন বাংলাদেশ অ্যান্ড সাউথ এশিয়া বাংলাদেশে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকায় সিনিয়র কমিউনিকেশন অফিসার পদে একজন কর্মী নিয়োগ করবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: সিনিয়র কমিউনিকেশন অফিসার

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমিউনিকেশন, সাংবাদিকতা, পাবলিক রিলেশনস, আইন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিও প্রয়োজন। শিক্ষাজীবনের প্রতিটি পর্যায়ে অন্তত দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। আইন, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা বা নাগরিক অধিকার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ থেকে সাত বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন। বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া অঞ্চলের মানবাধিকার, সাংস্কৃতিক প্রেক্ষাপট ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি করার অভিজ্ঞতা থাকতে হবে। দেশীয় বা আন্তর্জাতিক গণমাধ্যমে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে এবং লেখা, সম্পাদনা ও প্রুফ রিডিংয়ে দক্ষতা থাকতে হবে। অ্যাডোব ক্রিয়েটিভ স্যুট, এমএস অফিস ও সোস্যাল মিডিয়া ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মের কাজ জানা থাকতে হবে। দেশ–বিদেশে ভ্রমণের মানসিকতাও থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মস্থল: ঢাকা

কর্মঘণ্টা: প্রতি সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা

বেতন ও সুবিধা: মাসিক মোট বেতন ১,০৮,৭৬০ টাকা এবং সপ্তাহে দুই দিন ছুটি।

আবেদন প্রক্রিয়া:

 আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে 'Apply for this job' বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ১০ অক্টোবর ২০২৪।


Post a Comment

Previous Post Next Post

Social

আরও পড়ুন